ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় একঝাঁক তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৫২ বার

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপরই মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুটের কাজের উদ্বোধনের জন্য মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

বিকেল পৌনে ৩টায় মেট্রোরেলের দ্বিতীয় পর্বের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী ১০ নম্বর কোচটিতে চেপে বসেন। এ সময় তার সফরসঙ্গীরা সবাই ট্রেনে ওঠেন।

এই উদ্বোধনী যাত্রায় দেখা গেছে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকাকে। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি পাশাপাশি বসে গল্প করতে করতে মেট্রোরেল ভ্রমণ করছেন। অন্য আসনে দেখা গেছে, রিয়াজ, গাজী রাকায়েত, শহীদুল আলম সাচ্চুসহ আরও অনেক তারকাকে।

প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় একঝাঁক তারকা

আগামী রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর মেট্রোরেল যাত্রায় একঝাঁক তারকা

আপডেট টাইম : ১১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩