ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুন্নীর স্বামীর সঙ্গে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের।

রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ গুঞ্জনের খবর ঘুরপাক খাচ্ছে। এর পর বিভিন্ন গণমাধ্যমেও এ সংবাদ প্রকাশিত হয়েছে।

জানা যায়, মুন্নীর স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়! এর পর শুরু হয় বিভিন্ন ধরনের গুঞ্জন।

শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন— ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্তঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সঙ্গে কিছু হয়ে থাকে তা হলে এর সম্পূর্ণ দায়ভার তাপস ও বুবলীর।’

স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ প্রসঙ্গে জানতে বুবলীকে ফোন দিলে কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে তাপসের নম্বরও বন্ধ রয়েছে।

‘গানবাংলা’র জনসংযোগ কর্মকর্তা রুদ্র হকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল হিসেবে খ্যাত ফারজানা মুন্নি এবং কৌশিক হোসেন তাপসের সাফল্যময় অগ্রযাত্রা ও সুনামের প্রতি ঈর্ষান্বিত হয়ে কেউ বা

কোনো একটি চক্র ফারজানা মুন্নির আইডি থেকে এমন একটি স্ট্যাটাস প্রকাশ করে। যা এখনো উদ্ঘাটন করা যায়নি কে বা কারা এমনটি করেছে। এ বিষয়ে কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুন্নীর স্বামীর সঙ্গে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

আপডেট টাইম : ০৫:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩