ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

জাপা নির্বাচনে যাবে, এমন কথা বলেননি জি এম কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • ২০৪ বার

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের সঙ্গে গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বৈঠক হয়। এ বৈঠক নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, জাপা চেয়ারম্যান বলেছেন, তার দল ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনে যাবে। তবে দলীয় চেয়ারম্যান এমন বক্তব্য দেননি বলে দাবি করেছে জাপা।

আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কয়েকটি গণমাধ্যমের একটি সংবাদ দেখে আমরা বিস্মিত হয়েছি। গেল ২ নভেম্বরের ওই সংবাদে বলা হয়েছে, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন ‘‘জাতীয় পার্টি নির্বাচনে যাবে’’। প্রকৃত পক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমন কোনো কথা বলেননি।’

এতে বলা হয়, ‘সংবাদ পরিবেশনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলার উদ্ধৃতি দেওয়া হয়েছে। চেয়ারম্যানের উপদেষ্টা মাসরুর মওলা গণমাধ্যমকর্মীদের সঙ্গে এমন কথা বলেনি। অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে এমন কোনো বিবৃতি বা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।’

জাপা বলছে, ‘এমন বাস্তবতায় আমাদের বোধগম্য হচ্ছে না- স্পর্শকাতর, ভুয়া ও মনগড়া সংবাদটি ছড়িয়ে পড়ল কীভাবে? আমরা এমন উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে অনলাইন ভার্সন থেকে মিথ্যা সংবাদটি অপসারণ করতে অনুরোধ জানাচ্ছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জাপা নির্বাচনে যাবে, এমন কথা বলেননি জি এম কাদের

আপডেট টাইম : ০৬:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩