ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেলো ‘নকশিকাঁথার জমিন’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার লাভ করেছে আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির সহ প্রযোজনা করেছে টিএম ফিল্মস।

জানা যায়, প্রায় সাত’শ চলচ্চিত্র থেকে বাছাই করে ‘নকশিকাঁথার জমিন’সহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। গত ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলে এই উৎসব। ২৮ অক্টোবর কোরিয়ান সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়। ২৯ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার জয়ের পর নির্মাতা আকরাম খান বলেন, ‘‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই উৎসবে পুরস্কার লাভ করে খুবই অনুপ্রাণিত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

এর আগে এশিয়ার অন্যতম চলচিত্র উৎসব ভারতের আইএফএফআই-এ ইউনেস্কো গান্ধী মেডালের জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। এছাড়াও বেঙ্গালুরুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশনে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে ‘নকশিকাঁথার জমিন’।

টিএম ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ফারজানা মুন্নি জানান, আরো কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শিত হওয়ার পর বাংলাদেশের মানুষ ‘নকশিকাঁথার জমিন’ দেখতে পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বুসানে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেলো ‘নকশিকাঁথার জমিন’

আপডেট টাইম : ০৬:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩