ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

বিএনপির মহাসমাবেশে হামলার কৌশলটি ছিল পূর্বপরিকল্পিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ২৬০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নয়াপল্টনে বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণ মহাসমাবেশ নিয়ে আওয়ামী লীগ সরকার নৃশংস খেলা খেলেছে। পুরো কৌশলটি ছিল পূর্বপরিকল্পিত।

আজ সোমবার ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল ও জোটসমূহের মহাসমাবেশে হামলা ও সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘তারা মহাসমাবেশের অনুমতিটিকে অস্বীকার করার পরিবর্তে, এই বিশেষ উদ্দেশ্য নিয়েই সভার অনুমতি দিয়েছিল।

যাতে তারা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য বিরোধী দলের ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ দাবিকে নস্যাৎ করতে পুলিশের ওপর হামলার অজুহাত ব্যবহার করে ঠাণ্ডা মাথায় নৃশংস হামলা চালাতে পারে। আওয়ামী লীগ সরকার এটা কৌশলে বিরোধীদলের ন্যায্য দাবিকে বাতিল করার জন্য তৈরি করেছে। এর ফলে একদিনেই বাংলাদেশের পুরো রাজনৈতিক দৃশ্যপট ব্যাপকভাবে বদলে গেছে। ’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘নয়াপল্টনে বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণ মহাসমাবেশ নিয়ে আওয়ামী লীগ সরকার যে নৃশংস খেলা খেলেছে তাতে অবাক হওয়ার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে এই শান্তিপূর্ণ মহাসমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে সরকার উদাসীন ছিল। তারপরও আগের রাতে প্রয়োজনীয় অনুমতি প্রদান করা হয়। ’

তিনি আরো বলেন, ‘মহাসমাবেশের পশ্চিম প্রান্ত থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া শুরুর আগ পর্যন্ত মহাসমাবেশ পুরোপুরি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। তারপর আক্রমণের তীব্রতা বেড়ে যায় এবং বিস্ফোরণ ও গুলির শব্দসহ সহিংস আক্রমণ পুরো জায়গাটিকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করে। এটা স্পষ্ট যে, পুরো কৌশলটি ছিল পূর্বপরিকল্পিত। ’

সরকার এটা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হরণের জন্যে করছে উল্লেখ করে মঈন খান বলেন, ‘সরকার ঢাকা শহরের বিভিন্ন স্থানে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে, তার গোমর ইতিমধ্যেই ফাঁক হয়ে গিয়েছে। ’

তিনি বলেন, ‘যেখানেই সরকার বাসে আগুন অথবা গ্রেনেড বিস্ফোরণের দায় বিএনপির ওপর চাপিয়ে দেবার চেষ্টা করেছে সেখানেই প্রত্যক্ষদর্শীরা বলে দিয়েছে যে, সরকারের লোকেরাই এসব ঘটনা ঘটিয়েছে। কাজেই সরকারের ২০১৪ সালের ধোঁকাবাজি যে ১০ বছর পরে আর চলবে না, সেটা সরকার বুঝতে পারেনি। আজ এটা দিবালোকে মত স্পষ্ট হয়ে গিয়েছে যে, এভাবে মিথ্যাচার আর জুলুমবাজি দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। ’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিএনপির মহাসমাবেশে হামলার কৌশলটি ছিল পূর্বপরিকল্পিত

আপডেট টাইম : ১১:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩