ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪ দিন ধরে ভাসছিল এ টি এম শামসুজ্জামানের ছেলের লাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলার একটি নদী থেকে প্রয়াত অভিনেতা এ টি এম শামসুজ্জামানের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছেলের নাম এ টি এম খালেকুজ্জামান কুশল (৪৬)।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসা হয়।

আগামীকাল (৩১ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন লাশ নদীতে ভাসছিল। এ কারণে লাশে পচন ধরেছে।

ওসি আরও জানান, লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬নং বাসার ঠিকানা দেওয়া হয়েছে। পিতার নাম এ টি এম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।

সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা মুলাদীতে রওনা হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৪ দিন ধরে ভাসছিল এ টি এম শামসুজ্জামানের ছেলের লাশ

আপডেট টাইম : ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩