ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নিজ ফ্ল্যাট থেকে মালায়লাম অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ মৃত অবস্থায় পাওয়া গেলো মালায়লাম অভিনেত্রী রেঞ্জুশা মেননকে। সোমবার (৩০ অক্টোবর) ৩৫ বছর বয়সে মারা যান এই অভিনেত্রী।

অভিনেত্রীকে কেরালার তিরভানন্তপুরমের করিয়ামে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার আকস্মিক মৃত্যু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

কেরালার পুলিশ কর্মকর্তারা তার মৃত্যুর তদন্ত চালাচ্ছেন। জানা গেছে, অভিনেত্রী কয়েক মাস ধরে আর্থিক সমস্যায় ভুগছিলেন। মালায়লাম চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে কাজ করার পাশাপাশি তিনি টেলিভিশন সিরিয়ালে লাইন প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

সিনেমায় পা রাখার আগে রেঞ্জুশা একজন টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এটি একটি তারকা টিভি শো, যা তাকে জনপ্রিয়তা এনে দেয়। এরপর টেলিভিশন সিরিয়ালে কাজ শুরু করেন অভিনেত্রী।

তিনি ‘স্ত্রী’, ‘নিজলাত্তম’, ‘মাগালুদে আম্মা’ ও ‘বালামনি’র মতো টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন।

এরপর বড় পর্দায় অভিষেক হয় রেঞ্জুশার। অভিনেত্রী ‘সিটি অফ গড’, ‘বোম্বে ১২ মার্চ’, ‘লিসামায়ুদে ভিদু’, ‘অথভুথা দ্বীপু’ ও ‘কার্যস্থান’-এর মতো চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নিজ ফ্ল্যাট থেকে মালায়লাম অভিনেত্রীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৭:০২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩