ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

২০ বছর কথা বলেননি: শত্রুঘ্নকে পা ছুঁয়ে প্রণাম করে আলোচনায় রেখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অতিথিরা আসছেন। হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন বলিউডের বরেণ্য অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও তার স্ত্রী পুনম সিনহা। এরই মাঝে তার দিকে এগিয়ে যান ৬৯ বছর বয়সী অভিনেত্রী রেখা এবং শত্রুঘ্নর পা ছুঁয়ে প্রণাম করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, শনিবার (২৮ অক্টোবর) রাতে মুম্বাইয়ে লেখক লিসলি টিমেন্সের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ৭৭ বছর বয়সী শত্রুঘ্ন। তার সঙ্গে হাজির হয়েছিলেন স্ত্রী পুনম ও কন্যা সোনাক্ষী সিনহা। এ বিয়েতে যোগ দিয়েছিলেন রেখা। সেখানে শত্রুঘ্নর সঙ্গে দেখা হলে পা ছুঁয়ে প্রণাম করেন রেখা।

এ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর প্রশংসা কুড়াচ্ছেন রেখা। পাশাপাশি অনেক নেটিজেনের কটাক্ষের শিকারও হয়েছেন। একজন লিখেছেন, ‘এরা দুজন প্রায় সমবয়সী না!’ অপরজন লিখেছেন, ‘রেখা কেন যে এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করে কে জানে!’ আরেকজন লিখেছেন, ‘কচি সাজার চেষ্টা করছে! মেকআপ করে তো আর বয়স কমানো যাচ্ছে না।’

এক সময় মুখ দেখাদেখিও বন্ধ ছিল রেখা-শত্রুঘ্নর। দীর্ঘ ২০ বছর কেউ কারো সঙ্গে কথা বলেননি। এর আগে জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেন, ‘ফালতু কিছু মতভেদের কারণে আমরা দীর্ঘ ২০ বছর কেউ কারো সঙ্গে কথা বলিনি।’ যদিও বেশ আগে এই অভিমান ভেঙেছে তাদের।

আলাদা আলাদা অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শত্রুঘ্ন-রেখা। আবার জুটি বেঁধেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছে— ‘রামপুর কা লক্ষ্মণ’, ‘জানি দুশমন’, ‘মুকাবলা’, ‘পরমাত্মা’ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

২০ বছর কথা বলেননি: শত্রুঘ্নকে পা ছুঁয়ে প্রণাম করে আলোচনায় রেখা

আপডেট টাইম : ০৭:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩