ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

রণবীরের সঙ্গে কেন সম্পর্ক ‘টেকেনি’, জানালেন আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় অনুশকা-রণবীর সিংয়ের প্রেমের গুঞ্জন। প্রথম ছবিতেই হিট এই জুটি। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহাল’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। তখন এই গুঞ্জন ডালপালা মেলে।

এই জুটির প্রেম নিয়ে চর্চা কম হয়নি। তারা সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও তাদের রসায়ন বেশ জমে উঠেছিল।

পর্দায় এ জুটির দুর্দান্ত রসায়নের কারণে প্রথম ছবিতেই বাজিমাত। ক্যামেরার পেছনে তাদের সম্পর্কটা কিন্তু অন্য রকমের। আনুশকা নিজেই স্বীকার করেছেন, তারা আসলে একে অপরকে খুন করতে পারেন।

সম্প্রতি সিমি গ্রেওয়ালের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন আনুশকা। সেই অনুষ্ঠানেই নায়িকাকে সিমি রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।

আনুশকা বলেন, আমরা একে অপরকে খুনও করে ফেলতে পারি। এটা সত্যি কথা। একে অপরের মাথাও কেটে ফেলতে পারি। আসলে আমাদের দু’জনের জীবনবোধ একেবারেই আলাদা। রণবীর খুবই বাস্তববাদী। আর আমি তো সম্পূর্ণ বিপরীত।

তবে রণবীর যে পুরুষ হিসেবে খুব আকর্ষণীয়, সেটা অবশ্য স্বীকার করেছেন আনুশকা। কিন্তু সম্পর্ক সম্ভব নয় কেন?

আনুশকার জবাব, আমাকে এমন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, যে আমাকে শান্ত করার কৌশল জানবে। আমরা দুজনেই ভালো মানুষ। তবে সম্পর্কের জন্য একেবারেই তৈরি ছিলাম না।

আনুশকা পরবর্তীতে বিয়ে করেছেন ক্রিকেট তারকা বিরাট কোহলিকে। আর রণবীর দীপিকাকে বিয়ে করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

রণবীরের সঙ্গে কেন সম্পর্ক ‘টেকেনি’, জানালেন আনুশকা

আপডেট টাইম : ০৬:৫০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩