ঢাকা ১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৩ নায়িকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের সঙ্গে ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। মজার ব্যাপার হলো, হিন্দি সিনেমার দর্শকরাও ক্রমান্বয়ে দক্ষিণের দিকেই ঝুঁকছেন। স্বাভাবিক কারণে দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পীদের পারিশ্রমিকও বৃদ্ধি পাচ্ছে।

শুধু তারকা অভিনেতা নন, তারকা অভিনেত্রীরাও পারিশ্রমিক বাড়িয়েছেন। সম্প্রতি নয়নতারা, তৃষা কৃষ্ণান ও সামান্থা রুথ প্রভুর পারিশ্রমিক বৃদ্ধির সূচক অন্তত তেমনটাই বলছে। গত কয়েক বছর ধরে দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। কিন্তু এই তকমা কি এখনো নিজের দখলে রাখতে পেরেছেন? চলুন দেখে নেওয়া যাক কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন—

সিয়াসাত ডটকম জানিয়েছে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তকমা নয়নতারার দখলে ছিল। প্রতিটি সিনেমার জন্য ১০-১১ কোটি রুপি নিয়ে থাকেন তিনি। কিন্তু এ তকমা কেড়ে নিয়েছেন তৃষা কৃষ্ণান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা পরিচালনা করছেন মণি রত্নম। এ সিনেমার জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তৃষা।

ট্র্যাক টলিউড এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডে অনেক বড় সংখ্যক দর্শক রয়েছে নয়নতারার। তিনি এখন প্রতি সিনেমার জন্য ১২-১৩ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। আর নয়নতারার এই চাহিদা নির্মাতারাও পূরণ করছেন।

দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার পরবর্তী ওয়েব সিরিজ ‘সিটাডেল’। জানা যায়, এ সিরিজের জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। এদিকে থেকে নয়নতারা ও তৃষার পরের অবস্থানই সামান্থার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৩ নায়িকা

আপডেট টাইম : ১১:৪১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩