ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

গণফোরামের সভাপতির পদ থেকে বিদায় নিলেন ড. কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
  • ১৩৫ বার

৩০ বছর সভাপতির দায়িত্ব পালন করে ওই পদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি এখন থেকে গণফোরামের ইমেরিটাস সভাপতি থাকবেন।

শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় ড. কামাল হোসেন নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

কাউন্সিলে গণফোরামের নতুন সভাপতি করা হয় মফিজুল ইসলাম খানকে। সাধারণ সম্পাদক হিসেবে আবার দায়িত্ব পান মো. মিজানুর রহমান। বিশেষ এই কাউন্সিলে দলের গঠনতন্ত্র সংশোধন করে ইমেরিটাস সভাপতি পদ সৃষ্টি করা হয়, সহযোগী সংগঠন করার সুযোগ তৈরি করা হয় এবং ১০ সদস্যের উপদেষ্টা কমিটির বিধান যোগ করা হয়।

অনুষ্ঠানে ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পড়ে শোনান দলটির নেতা নুরুজ্জামান। লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, ‘আমার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় এখন আর সক্রিয়ভাবে সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তথা গণফোরামের সভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিচ্ছি।’

ড. কামাল হোসেন বলেন, তিনি ব্যক্তিগত অবস্থান থেকে দেশ ও জাতির জন্য সাধ্য মোতাবেক অবদান রাখার চেষ্টা করবেন। দলের প্রতি সহযোগিতা ও পরামর্শ সব সময়ই থাকবে।

লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন দুর্বৃত্তায়িত ও আদর্শহীন রাজনীতিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি ও বাংলাদেশকে ফিরিয়ে আনতে গণফোরামের নেতা-কর্মীদের আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজ সংগ্রাম করতে হচ্ছে। দেশে চলছে অবাধে লুটপাট, অর্থ পাচার, সর্বগ্রাসী দলীয়করণসহ জবরদস্তিমূলক শাসন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

গণফোরামের সভাপতির পদ থেকে বিদায় নিলেন ড. কামাল

আপডেট টাইম : ১০:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩