ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আমি ক্ষুদ্র মানুষ, আমার জন্য আরেকজন মানুষ কান্না করেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার অ‌ভি‌নেত্রী সা‌রিকা সাবাহ। ছোট‌বেলা থে‌কেই নাচ শিখ‌তেন তি‌নি। ওই সম‌য়েই মি‌ডিয়ায় কাজ করার স্বপ্ন বু‌নেন। আক‌স্মিকভা‌বে নির্মাতা আদনান আল রা‌জী‌ব এক‌টি বিজ্ঞাপ‌নে ম‌ডেল হওয়ার সু‌যোগ ক‌রে দেন। তারপর আর পেছন ফি‌রে তাকা‌তে হয়‌নি তা‌কে।

ম‌ডে‌লিং‌য়ের পাশাপা‌শি এখন টি‌ভি নাটক নি‌য়ে ব‌্যস্ত সময় পা‌র ক‌রছেন সা‌রিকা সাবাহ। বেশ কিছু টি‌ভি নাট‌কে অ‌ভিনয় ক‌রে আলাদাভা‌বে নজর কে‌ড়ে‌ছেন। তৈ‌রি হ‌য়ে‌ছে তার ভক্ত। একবার শু‌টিং সে‌টে এক ভ‌ক্তের ভা‌লোবাসা পে‌য়ে অ‌ভিভূত হন এই অ‌ভি‌নেত্রী।

স্মৃ‌তিচারণ ক‌রে সা‌রিকা সাবাহ ব‌লেন, পুরান  ঢাকায় এক‌টি বা‌ড়ির ছা‌দে শুটিং করছিলাম। ওই সময় একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে আসে। আমি নিচে নামার পর মেয়েটা আমাকে জড়িয়ে ধরে প্রায় ১০ মিনিট কে‌ঁদে‌ছিল, ফিল করছিলাম ওর পুরো শরীর কাঁপছে। এত বড় পৃথিবীতে আমি ক্ষুদ্র একটা মানুষ, আমার জন্য আরেকজন মানুষ কান্না করছে! আমি যে এখন কথাটা বলছি, এখনো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে।

অন‌্য এক‌টি ঘটনা বর্ণনা ক‌রে সা‌রিকা সাবাহ ব‌লেন, একজন বলেছিলেন, তার মা সারা দিন বাসায় একা থাকেন। বয়স্ক মানুষ, তেমন কিছু করতেও পারেন না। তিনি ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ আমার অভিনয় দেখার জন্য অপেক্ষা করতেন। ঝুমুরের পা খোঁড়া, তার কষ্টটা অনুভবের চেষ্টা করতেন। একজন বৃদ্ধা আমার অভিনয় পছন্দ করেছেন, এটা আমার কাছে অনেক বড় প্রা‌প্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আমি ক্ষুদ্র মানুষ, আমার জন্য আরেকজন মানুষ কান্না করেছে

আপডেট টাইম : ০৬:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩