ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব, বিএনপিকে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১২১ বার

বিএনপির নেতা-কর্মীরা কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গয়েশ্বর বাবু বলেছেন অনুমতি না দিলে অলি-গলি দখল করবে। কোন গলিতে কে আশ্রয় নেয় তা আমরা দেখে নেব।

বুধবার (২৫ অক্টোবর) বিকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, অনুমতি না দিলে অলিগলি দখল করবে। তাহলে নাকি সব দরজা খুলে যাবে। এবার আটঘাট বেঁধে নেমেছি। কোন অলিগলিতে অবস্থান নেবেন দেখে নেব।

দলের নেতাকর্মীদের রাজধানীর অলিগলি পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২৭ তারিখ (২৭ অক্টোবর) থেকে চোখে ঘুম থাকবে না। প্রয়োজনে নির্ঘুম রাত কাটাতে হবে। যেখানে আমার অস্তিত্বের প্রশ্ন সেখানে ঘুমিয়ে কী করব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো হুমকি ধামকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করে ২৮ তারিখ সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে ঘেরাও করে পরাজিত করা হবে। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কোন গলিতে আশ্রয় নেয় দেখে নেব, বিএনপিকে ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩