ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অপুর মন্তব্যের পর বুবলীর স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১২৫ বার

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে নিয়ে কথা বলেছেন অপু বিশ্বাস। আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ আসতেই অপু একবাক্যে বলে ওঠেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’ নায়িকার এমন মন্তব্য দ্রুত গতিতেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

অপুর এমন মন্তব্যের পর অনেকটাই নিশ্চুপ ছিলেন বুবলী। বলা যায়, এখনও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ এই অভিনেত্রী। চুপ থাকলেও ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন বুবলী। লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুর কামড়ানো, মানুষের শোভা পায়?’

স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা ধরে নিয়েছে এটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই লিখেছেন বুবলী। আর এর কিছুটা ধারণাও পাওয়া যায় মন্তব্যের ঘরে।

এদিকে, বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে অপু বিশ্বাস আরও বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

বর্তমানে অপুর ছেলে আব্রাহাম খান জয় আর বুবলীর সন্তান শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।’

অপু বিশ্বাস বলেন, ‘জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।’

শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট এবং দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অপুর মন্তব্যের পর বুবলীর স্ট্যাটাস

আপডেট টাইম : ১১:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩