ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভালোবাসা দিবসে মুক্তি পাঁচ্ছে ‘কাজল রেখা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১২৬ বার

একদশক ধরে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম তার নতুন সিনেমা ‘কাজল রেখা’র পরিকল্পনা করেছিলেন। এবার সেই পরিকল্পনা আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী বছর ভালোবাসা দিবসে সামনে রেখে ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে প্রেক্ষাগৃহে মুক্তি। জানা গেছে, সিনেমাটির সব কাজ শেষ। সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। ষোলো শত শতকের ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। গত বছরের এপ্রিলে শুটিং শুরু হয় এবং শেষ হয় চলতি বছরে। চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবে সিনেমাটির নায়ক, নায়িকা ও কুলাকুশলীর একটি দল। এ উপলক্ষে ২৬ অক্টোবর ভারতের উদ্দেশে দেশ ছাড়বে দলটি। গিয়াস উদ্দিন সেলিম বলেন, খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ ছবির প্রমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক, নায়িকাসহ ছবির টিমের আমরা বেশ কয়েকজন দুটি খেলাতেই সিনেমার নাম সংবলিত টি-শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি, ছবির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন ২৬ অক্টোবর ভারতে রওনা হব। ইরেশ যাকের ও মিথিলাও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন। গিয়াস উদ্দিন সেলিম আরও বলেন, যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা আগে ভাগে প্রচার প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই সুযোগটা কাজে লাগাচ্ছি। ‘কাজল রেখা’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভালোবাসা দিবসে মুক্তি পাঁচ্ছে ‘কাজল রেখা’

আপডেট টাইম : ১০:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩