ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

৩ নভেম্বর দেশে টর্নেডো হবে: মুফতি ফয়জুল করীম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১৪২ বার

নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৩ নভেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ প্রসঙ্গে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এ দিন দেশে টর্নেডো হবে। ইসলামী আন্দোলনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেদিন।

সোমবার রাতে পটুয়াখালীর কুয়াকাটায় মাহফিল শেষে হোটেল পায়রায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকার জানে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে নৌকার ভরাডুবি হবে। তাই নিরপেক্ষ নির্বাচন দিতে চায় না তারা। তত্ত্বাবধায়ক সরকার হোক বা জাতীয় সরকার হোক সব দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয় তাহলে আমরা নির্বাচনে অংশ নেব। নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না- এমন গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জাতীয় সরকারের বিকল্প নেই।

বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও ইসলামী আন্দোলনের দাবি এক কিন্তু আন্দোলন হবে আলাদা আলাদা। আগামী ২৮ তারিখ সরাসরি বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ না করলেও একই দাবিতে একমত ইসলামী আন্দোলন। একই দাবিতে একাধিকবার আন্দোলনের শক্তি অনেক বেশি।

এ সময় জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা আরআইএম অহিদুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ সেলিম মিয়া, মাওলানা আবুল হাসান বোখারী, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ ইসলামী আন্দোলনের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৩ নভেম্বর দেশে টর্নেডো হবে: মুফতি ফয়জুল করীম

আপডেট টাইম : ১২:১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩