শোবিজ অঙ্গনের অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ব্যক্তিগত সম্পর্ক ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হয়ে এসে শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই হুমকি দেন তিনি।
অনুষ্ঠানে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয় শাহরিয়ার নাজিম জয়কে দেখলে কোন কথাটি মাথায় আসে। তারই উত্তরে অপু বিশ্বাস জানান জয়ের অনুষ্ঠানে অতিথি হওয়ার তিক্ত অভিজ্ঞতা।
অভিনেত্রী বলেন, ‘তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেন। যদি তারা উত্তর দিতে রাজি না হন তবু জোর করতে থাকেন জয়। এতে অতিথিরা অপ্রস্তুত হয়ে পড়েন। এই কাজগুলো একটি অনুষ্ঠানের নিয়মের মধ্যে পড়ে না। জয় ভাই জোর জবরদস্তি করেন। দয়া করে তারকাদের ডেকে এনে এভাবে ছোট করবেন না’
অপু বিশ্বাস বলেন, ‘আপনার ব্যক্তিগত বিষয়েও আমি সবকিছু জানি। ফাঁস করে দেব সব। কাগজপত্রও আছে আমার কাছে।’
বর্তমানে উপস্থাপক হিসেবেই আলোচিত শাহরিয়ার নাজিম জয়। উপস্থাপনায় প্রায় সাত বছর কাটিয়ে দিয়েছেন তিনি।
Reporter Name 
























