ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা এলহাদিকে গ্রেফতার করেছে ইসরাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ১৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। এলহাদি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দিয়েছেন- এমন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মিডেল ইস্ট আই এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর ইসরাইলি পুলিশ ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা আবদ এলহাদিকে গ্রেফতার করেছে।

ইসরাইলি কর্মকর্তারা অভিযোগ করেছেন যে, এলহাদি তার একাধিক মন্তব্যে ‘সন্ত্রাসবাদের প্রতি উস্কানি ও সমর্থন দিয়েছেন’।

অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে তিনি হাস্যকর ইমোজির সাথে ক্যাপশনে একজন বয়স্ক ইসরাইলি বন্দীর সাথে হামাস যোদ্ধার একটি ছবি শেয়ার করেছেন।

অন্যটিতে তিনি গাজাকে ঘিরে ইসরাইলের সীমান্তবেড়া লঙ্ঘনের বিষয়ে মন্তব্য করে বলেছেন, ‘চলো, বার্লিন স্টাইলে অগ্রসর হই।’

এদিকে গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে বিগত ১৭ দিনের ইসরাইলি হামলায় গাজায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ১৫ হাজারের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বড় একটি অংশ নারী ও শিশু। অপরদিকে হামাসের হামলায় গাজায় ১৪০০ ইসরাইলি নিহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ফিলিস্তিনি অভিনেত্রী মাইসা এলহাদিকে গ্রেফতার করেছে ইসরাইল

আপডেট টাইম : ০৬:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩