ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

জয়ার ২৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।

এর ধারাবাহিকতায় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আর এই সিনেমায় রহস্যময় এক লুকে হাজির হয়েছেন তিনি।

এ সিনেমা মুক্তির আগে থেকেই চুমুকাণ্ড নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই চুমুর দৃশ্য। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে তার চুমুর দৃশ্যটি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জয়া আহসান নিজেই একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ২৪ সেকেন্ডের সেই ভিডিওতে এবার পুরো চুমুর দৃশ্যটি দেখা গেছে। সেই সঙ্গে ছিল সিনেমার কিছু দৃশ্য।

এদিকে মুক্তির পর থেকে রোববার (২২ অক্টোবর) সামাজিক ইনস্টাগ্রাম স্টোরিতে টালিউডের বাংলা বক্স অফিস জানিয়েছে, ৩ দিনে এ সিনেমা আয় করেছে ২ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

প্রসঙ্গত, জয়া আহসান ছাড়া সিনেমায় আরও প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

জয়ার ২৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল

আপডেট টাইম : ০৫:০২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩