ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পরকীয়ার অভিযোগ মাথায় নিয়ে ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মঞ্চে পাশাপাশি বসে আছেন ভারতীয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। কাঞ্চনের চোখে চশমা, গায়ে লাল রঙের পাঞ্জাবি। অন্যদিকে একই রঙের সালোয়ার-কামিজ পরেছেন শ্রীময়ী।

শ্রীময়ী চট্টরাজ তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার একটিতে তাদেরকে এমন রূপে দেখা যায়। আর এসব ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল সেচমন্ত্রী পার্থ ভৌমিক মহাশয়ের আমন্ত্রণে ওনার পূজায় উপস্থিত ছিলাম আমরা। শুভ চতুর্থী।’

‘কৃষ্ণকলি’খ্যাত ভারতীয় বাংলা টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক— ২০২১ সালে এমন অভিযোগ করে শোরগোর ফেলে দিয়েছিলেন কাঞ্চনের স্ত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে জলঘোলা কম হয়নি, এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

তবে শ্রীময়ীর সঙ্গে কাজের বাইরে অন‌্য কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন কাঞ্চন। আর শ্রীময়ীর দাবি— ‘কাঞ্চন তার গুরু।’ তবে এসব ছবি প্রকাশ্যে আসার পর এ জুটির প্রেমের সম্পর্ক নিয়ে ফের জোর চর্চা চলছে নেটদুনিয়ায়। আদিল ফারহান নামে একজন প্রশ্ন করেছেন, ‘তোমাকে সবসময় কাঞ্চন মল্লিকের সঙ্গে দেখা যায় কেন? তোমরা কি রিলেশনশিপে আছো?’ যদিও এ প্রশ্নের কোনো উত্তর দেননি শ্রীময়ী।

পরকীয়ার অভিযোগে কাঞ্চন-শ্রীময়ীকে বহুবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজেনরা। কটু কথাও শুনেছেন তারা। তবু বারবার একসঙ্গে দেখা গেছে এ জুটিকে। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে কয়েক মাস আগে কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ হন শ্রীময়ী। নিজের ফেসবুকে দু’জনের একটি ছবি পোস্ট করে শ্রীময়ী প্রশংসাসূচক পোস্ট দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পরকীয়ার অভিযোগ মাথায় নিয়ে ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী

আপডেট টাইম : ০৬:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩