ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিয়ের পর স্বামীকে ছাড়া কার সঙ্গে মলদ্বীপ গেলেন পরিণীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৪২ বার

২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের পিচোলা হ্রদের ধারে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। আম আদমি পার্টির নেতার এমন জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এ ছাড়াও, নিজের আবাস সরকারি বাংলো নিয়ে এমনিতেই আইনি জটিলতায় রয়েছেন রাজ্যসভার এই সাংসদ। এর মাঝেই স্বামীকে ছাড়াই মলদ্বীপে বেড়াতে গেলেন পরিণীতি। সেখান থেকে ছবি দিয়ে জানালেন, ‘‘এটা আমার মধুচন্দ্রিমা নয়।’’

বিয়ের পর প্রথম বেড়াতে যাওয়া। সাধারণত স্বামীর সঙ্গেই হয়ে থাকে সেই বিশেষ ভ্রমণ। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী পরিণীতি। বিয়েতে তাঁর সাজপোশাক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অন্য খ্যাতনামীদের বিয়ের সাজের সঙ্গে সাদৃশ্য লক্ষ করে কেউ কেউ আবার ‘নকলনবিশ’-এর তকমা দিয়েছেন রাঘব-পরিণীতিকে। কিন্তু, এ বার মধুচন্দ্রিমায় না গিয়ে যেন ব্যাতিক্রমী কিছু করতে চাইলেন অভিনেত্রী। পরিণীতি তাঁর বান্ধবী এবং জা ও ননদদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন। সেখানে পুলের ধারে স্নানপোশাকে ছবি দিয়ে জানিয়েছেন, ছবিটি তাঁর ননদ তুলে দিয়েছেন। পরিণীতি-রাঘবের বিয়ের আগেই শোনা গিয়েছি্‌ তাঁরা মধুচন্দ্রিমায় যাচ্ছেন না। পরিণীতির ছবিমুক্তি ও কাজের ব্যস্ততা রয়েছে। রাঘবও ব্যস্ত তাঁর রাজনৈতিক কাজ নিয়ে। তাই নিজের অবসরের মাঝে স্বামীকে ছাড়াই বেড়াতে গেলেন পরিণীতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিয়ের পর স্বামীকে ছাড়া কার সঙ্গে মলদ্বীপ গেলেন পরিণীতি

আপডেট টাইম : ১১:২৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের পিচোলা হ্রদের ধারে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। আম আদমি পার্টির নেতার এমন জাঁকজমকপূর্ণ বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এ ছাড়াও, নিজের আবাস সরকারি বাংলো নিয়ে এমনিতেই আইনি জটিলতায় রয়েছেন রাজ্যসভার এই সাংসদ। এর মাঝেই স্বামীকে ছাড়াই মলদ্বীপে বেড়াতে গেলেন পরিণীতি। সেখান থেকে ছবি দিয়ে জানালেন, ‘‘এটা আমার মধুচন্দ্রিমা নয়।’’

View this post on Instagram

A post shared by @parineetichopra