ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • ১৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে ছিল নানান রকমের বাড়তি উন্মাদনা। কানায় কানায় পূর্ণ ছিল ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

সাধারণ দর্শকদের পাশাপাশি বলিউড তারকাদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভারতকে সমর্থন জোগাতে এদিন মাঠে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

সেখানে ম্যাচ চলাকালে তাকে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। তবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে গিয়ে এবার বিপাকে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। সেখানে তিনি হারিয়ে ফেলেন নিজের সোনায় মোড়ানো আইফোন।

রোববার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন উর্বশী। পোস্টে তার ভাষ্য, ২৪ ক্যারেট সোনার আইফোন আমি হারিয়ে ফেলেছি নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদি কেউ এটির খোঁজ পেয়ে থাকেন, আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।

নিজের পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন এই বলিউড অভিনেত্রী। সেখানে ফোনটি দ্রুত খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধও করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

আপডেট টাইম : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩