ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

হামাসের হামলায় ভারতীয় অভিনেত্রীর বোন-ভগ্নিপতি নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • ১২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলি সেনাদের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। এই সংঘাতে অনেক বিদেশি নাগরিকও মারা গেছেন। এবার বলিউড অভিনেত্রী মধুরা নায়েক দাবি করেছেন যে, তার বোন ও ভগ্নিপতিও নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মধুরা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি বলেছেন, আমার বোন ও ভগ্নিপতিকে তাদের সন্তানের সামনে নির্মমমভাবে হত্যা করেছে ফিলিস্তিনের ‘সন্ত্রাসী বাহিনী’।

বলিউড অভিনেত্রী বলেন, রোববার তাদের মরদেহ পাওয়া গেছে। আমার বোনের (কাজিন) মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার দয়া ও ভালোবাসা আজীবন মনে রাখব। আমাদের প্রার্থনা তার ও সব ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে রয়েছে।

ইসরাইলের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মধুরা নায়েক বলেন, এই কঠিন সময়ে দয়া করে আমাদের ও ইসরাইলের মানুষের পাশে দাঁড়ান। এই ‘সন্ত্রাসীরা’ বাস্তবে কতটা অমানবিক তা মানুষের দেখার সময় এসেছে।

এর পর ইনস্টাগ্রামে আরেকটি লাইভ করেন মধুরা নায়েক। এ লাইভে তিনি বলেন, ‘আমি ইহুদি হওয়ার জন্য লজ্জিত, অপমানিত এবং লক্ষ্যবস্তু হয়েছি।’

২০০৭ সালে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে নাম লেখান মধুরা নায়েক। তার পর ‘পেয়ার কি ইয়ে এক কাহানি’, ‘ইস পেয়ার কো কেয়া নাম দুন’, ‘হাম নে লি হ্যায়- শপথ’, ‘নাগিন’, ‘তুমহারি পাখি’ প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেন তিনি। একই বছর ‘গুড বয়, ব্যাড বয়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

হামাসের হামলায় ভারতীয় অভিনেত্রীর বোন-ভগ্নিপতি নিহত

আপডেট টাইম : ০৬:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩