ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শাহরুখকে হত্যার হুমকি, নিরাপত্তা জোরদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরে পরপর দুই সিনেমায় দুর্দান্ত সাফল্যের পর অজ্ঞাত কিছু ব্যক্তিদের থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেতার অভিযোগের ভিত্তিতে শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাজ্য সরকারের নির্দেশ আসার পরই শাহরুখের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে আইজি ভিআইপি সিকিউরিটি। নিরাপত্তার অংশ হিসেবে ছয় পুলিশ কমান্ডোকে দেহরক্ষী হিসবে পাবেন শাহরুখ।

সশস্ত্র দেহরক্ষীরা থাকবেন মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে থাকবে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। বাদশার মান্নত পাহারা দেবেন চারজন সশস্ত্র পুলিশ।

প্রসঙ্গত, এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। যে নিরাপত্তা ব্যবস্থার ব্যয়ভার বহন করবেন শাহরুখ নিজেই। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা অঙ্কের টাকা দেবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শাহরুখকে হত্যার হুমকি, নিরাপত্তা জোরদার

আপডেট টাইম : ০৬:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩