ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন নুসরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • ১৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইসরাইল থেকে নিজের দেশ ভারতে ফিরলেন। একটি ভিডিও টুইটারে প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল।

রোববার বিকাল ৩টার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে বের হন এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হচ্ছেন নুসরাত ভারুচা। তার চোখ-মুখে ভয় আর আতঙ্কের ছাপ। যদিও তিনি ইসরায়েলে কোথায় কিভাবে ছিলেন। আর কিভাবে দেশে ফিরলেন সে বিষয়ে কিছুই বলেন।

বিমানবন্দরে নুসরাতকে দেখে এগিয়ে যান সংবাদকর্মীরা। কিন্তু এ সময় তেমন কোনো কথা বলেননি তিনি। নিজের গাড়িতে উঠার আগে এ অভিনেত্রী বলেন,  ‘আমাকে কিছুটা সময় দিন।’ তারপরই নিজের গাড়িতে উঠে বিমানবন্দর ত্যাগ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গত ৭ অক্টোবর ইসরাইলে যান অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার সকালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। ইসরাইল পালটা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। এ পরিস্থিতিতে ইসরাইলে আটকা পড়েন নুসরাত ভারুচা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ভয় ও আতঙ্ক নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরেছেন নুসরাত

আপডেট টাইম : ১১:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩