ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি, দিলেন বিষাদের খবরও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ১২০ বার

হাওর বার্তা ডেস্কঃ মা হয়েছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ১৯ সেপ্টেম্বর সিঁথির কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। নাম রেখেছেন সামারা জয়ী।

সিঁথি সাহা বৈবাহিক সূত্রে অনেক বছর আগে থেকেই নিউজিল্যান্ডের পাসপোর্ট বহন করছেন। নবজাতক ইস্যুতে উন্নত সেবা ও সুবিধা নিতেই ঢাকা থেকে গত আগস্টে নিউজিল্যান্ড যান সিঁথি। সেখানকার অকল্যান্ড সিটি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার সিঁথি নিউজিল্যান্ড থেকে ফোনে গণমাধ্যমকে বলেন, গতকালই (৪ অক্টোবর) আমরা মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। টানা ১৪ দিন হাসপাতালে ছিলাম। কারণ ও নির্দিষ্ট সময়ের একমাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। বাসায় ফিরেছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।

সামারা জয়ীকে নিয়ে বাকি জীবন নিউজিল্যান্ডেই বসতি গড়বেন সিঁথি, তেমন মেয়ে নন তিনি। নভেম্বরেই জয়ীকে নিয়ে দেশে ফিরছেন। জানালেন, ডিসেম্বরের মধ্যে গানেও নিয়মিত হবেন। করবেন টিভি সঞ্চালনাও।

অনেকটা সবার অলক্ষ্যে কেন এই মাতৃত্বের স্বাদ নিয়েছেন সিঁথি। জবাবে জানালেন বিষন্ন এক বাস্তবতার কথা।

সিঁথি বলেন, গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি জানতে পারলাম আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল।

কিন্তু বার বার মনে হতে লাগলো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে যাই এই সুন্দর পৃথিবীতে। সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা।

যেহেতু আমার শরীর ভালো ছিলো না, কঠিন চিকিৎসারের মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো চোখ মেলাতে পারবো কি না, সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আমার আর কিছুই চাওয়ার নেই, হারাবার নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি, দিলেন বিষাদের খবরও

আপডেট টাইম : ০৫:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩