ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শায়খ আহমাদুল্লাহর অস্ত্রোপচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ১৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। শায়খ আহমাদুল্লাহর অসুস্থতার কথা জানিয়ে দ্রুত তার সুস্থতা কামনা করা হয়েছে।

গতকাল বুধবার এই ইসলামি আলোচকের পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়—

‘আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছু দিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন’।

‘আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইনশাআল্লাহ’।

‘আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন— এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি’।

এর আগে গত ৩১ আগস্ট অসু্স্থ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শায়খ আহমাদুল্লাহ। এর কিছু দিন পর ৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্ট দেওয়া হয় তাকে।

এর মাঝে গত ২৫ সেপ্টেম্বর দাওয়াতি সফরে দক্ষিণ কোরিয়া যান শায়খ আহমাদুল্লাহ। পাঁচ দিনের সফর শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কিছু দিন পর আবার অসুস্থ হয়ে পড়েন এই ইসলামি আলোচক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শায়খ আহমাদুল্লাহর অস্ত্রোপচার

আপডেট টাইম : ০৩:১৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩