ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ইউটিউবের অফিসিয়াল পেজে বাংলাদেশের রাফসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ১৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের জনপ্রিয় ফুড ভ্লগার ইফতেখার রাফসান দুটি ছবি শেয়ার করা হয়েছে ইউটিউবের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ওই পোস্টে বলা হয়েছে, দ্য ছোটভাই বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন।ওই পোস্টটিই নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন রাফসান। সেখানে তিনি দাবি করেছেন, প্রথম বাংলাদেশি হিসেবে ইউটিউবের ফিডে স্থান পেয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাফসান দ্য ছোটভাই ফেসবুক পোস্টে বলেন, আমি কী স্বপ্ন দেখছি? ইউটিউব তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আমাকে নিয়ে পোস্ট করেছে! ইউটিউবের অফিসিয়াল ফিডে প্রথম বাংলাদেশি! আলহামদুলিল্লাহ। যখন আমি ভিডিও বানানো শুরু করি, তখন থেকেই আমি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম এবং এই পর্যায়ের স্বীকৃতি পেতে চেয়েছি! ছবির ক্যাপশনটিই আমার লক্ষ্য।

রাফসান আরও লেখেন, একজন ছোট মানুষের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।

বাংলাদেশের জনপ্রিয় ফুড ভ্লগার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোটভাই নামেই পরিচিত। ফুড ভ্লগিং দিয়ে যাত্রা শুরু করলেও ট্রাভেল ভ্লগিং, মডেলিংয়েও এখন পরিচিত রাফসান। ২০১৪ সালে ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ইউটিউবের অফিসিয়াল পেজে বাংলাদেশের রাফসান

আপডেট টাইম : ০৬:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩