ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মার খাওয়ার পর কংগ্রেস থেকে বহিষ্কার হলেন অভিনেত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • ১২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী অর্চনা গৌতম। শোবিজ অঙ্গনে কাজ করার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। ২০২১ সাল থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সক্রিয় একজন সদস্য।

২৯ সেপ্টেম্বর দিল্লিতে কংগ্রেস অফিসের সামনে হামলার শিকার হন অর্চনা। এসময় তার বাবা এবং ড্রাইভারকেও মারধর করা হয়। এবার কংগ্রেস থেকে বহিষ্কার করা হলো অর্চনাকে।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, উত্তর প্রদেশের কংগ্রেসের মুখপাত্র অংশু আবস্তি দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তার ভাষায়— ‘অসদাচরণের অভিযোগে কংগ্রেস থেকে অর্চনাকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।’

চলতি বছরের জুন মাসে অর্চনাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। যে চিঠিতে অর্চনাকে বহিষ্কারের ঘোষণা করা হয়, তা এখন জনসাধারণের সামনে এসেছে। অর্চনার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ একের পর এক জমা হওয়ার পর দল এই সিদ্ধান্ত নিয়েছে।

তা ছাড়াও বিধানসভা নির্বাচনের সময়ে বেশ কিছু ভাড়া গাড়ি ব্যবহার করেন অর্চনা। কিন্তু এসব গাড়ির ভাড়া পরিশোধ না করায় তা নিয়েও অভিযোগ করেন গাড়ির মালিকেরা। পরে অর্চনাকে কারণ দর্শনোর নোটিশ দিয়ে ৭ দিন সময় দেওয়া হয়। কিন্তু অর্চনা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি।

মারধরের শিকার হওয়ার পর অর্চনা বলেছিলেন— ‘আমি নিশ্চিত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই বিষয়ে জানেন না। আমি তাদের কাছ থেকে একটি কল আশা করছি। দিদি (প্রিয়াঙ্কা গান্ধী) এখন আমার পক্ষে না দাঁড়ালে আমি ভেঙে পড়ব। আমি সবসময় তাদের সমর্থন করেছি। যদি তারা আমাকে না ডাকেন, আমি সত্যি ভেঙে পড়ব।’ তবে বহিষ্কারের খবর প্রকাশ্যে আসার পর কোনো প্রতিক্রিয়া জানাননি অর্চনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মার খাওয়ার পর কংগ্রেস থেকে বহিষ্কার হলেন অভিনেত্রী

আপডেট টাইম : ০৬:২২:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩