ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সুখবর দিলেন পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • ১৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ দিলারা হানিফ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের মতোই সৌন্দর্য নিয়ে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

তবে বড় পর্দায় অনেক দিন ধরেই নেই তিনি। এবার পূর্ণিমা ভক্তদের জন্য দিলেন সুখবর। দীর্ঘ বিরতি ভেঙে অবশেষে ফিরছেন ক্যামেরার সামনে।

যদিও ‘আহারে জীবন’ নামে নতুন সিনেমার শুটিংও করেছেন তিনি। এরপর কাজ করেছেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজে। তাও মাস কয়েক হয়ে গেল। এরপর ইচ্ছা থাকলেও পছন্দসই না হওয়ায় নতুন কোনো সিনেমায় নিজেকে জড়াতে পারেননি এ চিত্রনায়িকা। আর তাইতো গত কয়েক মাস নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি।

তবে চলতি মাসের মাঝামাঝি আবারও কাজে ফেরার কথা জানিয়েছেন পূর্ণিমা। গত দেড় বছর ধরে তিনি একটি প্রসাধনী পণ্যের কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। ওই কোম্পানির ওভিসি (অনলাইন বিজ্ঞাপন)’তে মডেল হিসাবে কাজ করেছেন। দেড় বছরের চুক্তি এরই মধ্যে শেষ হয়ে যাওয়ার পর আরও দুই বছরের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে ফের চুক্তিবদ্ধ হয়েছেন।

চলতি মাসের মাঝামাঝিতে প্রতিষ্ঠানটির ইনহাউজ পরিচালকের পরিচালনায় নতুন ওভিসির শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

শুটিংয়ে ফেরার প্রসঙ্গে পূর্ণিমা বলেন, হোটেল রিল্যাক্সের পর বেশ কিছু স্ক্রিপ্ট হাতে এসেছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে কাজ করার মুড ছিল না। তাই কিছু দিন পরিবার নিয়েই ব্যস্ত ছিলাম। সময় কাটিয়েছি নিজের মতো করে। এরই মধ্যে এ প্রতিষ্ঠানের সঙ্গে দেড় বছরের চুক্তিও শেষ।

তিনি আরও বলেন, তারা আবার দুই বছরের জন্য নতুন করে আমাকে চুক্তিবদ্ধ করলেন। চলতি মাসের ঠিক মাঝামাঝি তাদেরই বিজ্ঞাপনের মাধ্যমে কাজে ফিরব। এর পর আসলে ভেবে দেখব যে, ভালো স্ক্রিপ্ট পেলে নতুন সিনেমা, নতুন নাটক কিংবা নতুন ওয়েব সিরিজে কাজ করা যায় কি না। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়েও আমি অনেক আশাবাদি।

প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে দুটি সিনেমা। গাঙচিলে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস, আর জ্যামে আরেফিন শুভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সুখবর দিলেন পূর্ণিমা

আপডেট টাইম : ০৬:০১:২১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩