ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • ১৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ তারকাদের নিয়ে আয়োজন করা সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মারামারির ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জি নেক্সট জেনারেশনের সিইও মাসুদুর রহমান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করলেও কতজনের নামে এবং কোন থানায় মামলা করা হয়েছে তা জানাননি তিনি। মাসুদুর রহমান বলেন, সংখ্যাটি পাঁচের অধিক নয় এবং তিনের কম নয়।

এ ছাড়া কোন থানায় মামলা করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা বলতে পারছি না— এ জন্য দুঃখিত। কেননা ওসি সাহেব আমাদের বলেছেন— আমরা যেন থানার নাম কিছুতেই না বলি। নাম প্রকাশ করলে কিছু সমস্যা হবে। কাজ এগোবে না। এ কারণে থানার নাম বলছি না।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে পরিচালক মোস্তফা কামাল রাজ এবং দীপঙ্কর দীপনের দলের খেলার সময় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এতে আহত হন ছয়জন। আহতরা হলেন―শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এ ঘটনায় পালটাপালটি মন্তব্য ছোড়ার মধ্যে শনিবার বিষয়টি নিয়ে মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপনের টিম এবং সংশ্লিষ্টদের নিয়ে সমঝোতায় বসে আয়োজক কমিটি। টানা কয়েক ঘণ্টার বৈঠকের পর এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করা হয়।

এর আগে জানা যায়, শুক্রবার রাতে দুই দলের খেলা চলাকালীন মাঠে হঠাৎ উত্তেজনা বিরাজ করে। এই উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠের বাইরে থাকা সতীর্থদের মধ্যে। তার পরই শুরু হয় দুই পক্ষের হাতাহাতি। প্রথম পর্যায়ে হাতাহাতি পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও বিপত্তি ঘটে রাত সাড়ে ১১টার দিকে। তখন শুরু হয় দ্বিতীয় দফার মারামারি। সেই সময় আহত হন ছয়জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় মামলা

আপডেট টাইম : ১০:২৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩