ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারির আসল কারণ কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৯ বার

তারকাদের নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ।’ শুক্রবার চলছিল গ্রুপ পর্বের দ্বিতীয় দিনের খেলা। কিন্তু হঠাৎ দ্বন্দ্ব তৈরি হয় খেলার মাঠে। শুধু তাই নয়, তারকাদের সেই দ্বন্দ্ব একপর্যায়ে রূপ নেয় মারামারিতে। এমনকি তারকাদের মারামারিতে ছয়জন আহতও হয়েছেন। সম্প্রতি তারকাদের মারামারির আসল কারণ জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। ইতোমধ্যে আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। জানা গেছে, এ দিন রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়। ম্যাচটি শেষ হওয়ার পর সেটা আরও বেড়ে যায়। সম্প্রতি তারকাদের সেই মারামারির আসল কারণ জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন। তিনি বলেন, মূলত টিজ করার ঘটনা থেকেই এই মারামারির সূত্রপাত। খেলা চলাকালে যেটা হয় আর কী, একে অন্যকে টিজ করার ঘটনা ঘটে থাকে। ওই ম্যাচেও এমনটাই হয়েছে। একে অন্যকে খোঁচাখুঁচি করছিল। সে কারণে উত্তেজিত হয়ে পড়েন তারা। এরপরই মারামারির ঘটনা ঘটে। তবে অন্যান্যের সঙ্গে যদি খেলা হতো তবে তারা ঠিকই চুপচাপ বসে থাকত। কিন্তু নিজেরা মধ্যে হওয়াতে খোঁচাখুঁচিটা একটু বেশি হয়েছে। কে প্রথমে গায়ে হাত তুলেছিলেন? এমন প্রশ্নের জবাবে শিহাব শাহীন বলেন, ওদের মধ্যে অনেক চিৎকার-চ্যাঁচামেচি, ঝগড়াঝাঁটি হয়েছে। আমিও মাঠেই ছিলাম, তবে অনেক কিছুই দেখিনি। তাই গায়ে হাত তোলার ব্যাপারটা কতখানি কী হয়েছে, সেটা বলতে পারছি না। এ দিকে প্রতিপক্ষ দলের দুই প্লেয়ার মোস্তফা কামাল রাজ ও শরীফুল রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রানার ফাস্টিসের রাজ রিপা। এমনকি তাকে ক্যারিয়ার শেষ করে দেবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান। এ প্রসঙ্গে নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, খেলায় উত্তেজনার বশে অনেক কিছুই ঘটে যায়। এবং সেটা সেখানেই শেষ হয়ে যায়। এটা এমনই একটি ঘটনা। রাজ রিপা আমার নামে যে অভিযোগ করেছে সেগুলো সত্য নয়। নির্মাতা আরও বললেন, নিজেদের মধ্যে একটা মিস-আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনো একটা কারণে। এটা আমরা নিজেরা নিজেরাই সমাধান করতে চাই। এর বাইরে কিছু বলতে চাই না। বড় ভাইরা যারা সিনিয়র শিল্পী রয়েছেন তারা বিষয়টি সমাধান করতে পারবেন বলে বিশ্বাস করি আমি। ঘটনাটি নিয়ে এরইমধ্যে সিনিয়র শিল্পীদের মধ্যে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে গিগাবাইট স্কোরারস। এরপরই শুরু হয় তারকাদের মারামারির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

সেলিব্রেটি ক্রিকেট লিগে মারামারির আসল কারণ কী

আপডেট টাইম : ১১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩