ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পরীমনি-শরীফুল রাজের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুনেরাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ২০১ বার

ঢাকাই সিনেমার তারকা জুটি চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল রাজ বিচ্ছেদের পথে পা রাখলেন। গত ১৮ সেপ্টেম্বর স্বামী রাজকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন পরী। একমাত্র ছেলে রাজ্যর যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতেও তিনিই বহন করবেন বলে নিজেই জানান।  সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে ভিডিও ফাঁসের ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন আরেক অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

এই ঘটনায় রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমনির রোষানলেও পড়েন তিনি। ভিডিও ফাঁসের ওই ঘটনার কয়েক মাস পরেই বিচ্ছেদের পথে পা রাজ-পরী। এবার তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ।

অভিনেত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অন্তর্জাল’ সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে রাজ-পরীকে নিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হয় সুনেরাহকে। সেখানেই তাকে এই তারকা দম্পতির ডিভোর্স ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকেরা। যদিও অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করায় ভীষণ বিরক্ত হন সুনেরাহ।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দীর্ঘ ৪ বছর পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়েই আলোচনা হওয়ার কথা। তবে এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে অন্যজনের ডিভোর্স, ঘর-সংসার নিয়ে! অন্যের খবর আমি কী করে জানব?

সুনেরাহ আরও বলেন, ‘অন্তর্জাল’ সিনেমার জন্য অনেকগুলো কাজ বন্ধ রেখেছিলাম আমি। এখন ধারাবাহিকভাবে সেগুলোর কাজ শুরু করেছি। এ ছাড়া আমি চাকরিও করি। সেখানেও আমাকে সময় দিতে হয়। অন্যদের ঘর-সংসারের খোঁজ নিয়ে বেড়াই না আমি। আর সে সময়ও নেই আমার।

গত ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটি। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পরীমনি-শরীফুল রাজের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সুনেরাহ

আপডেট টাইম : ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩