ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

চুমু খেয়ে ফের আলোচনায় জয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহিসান। দীর্ঘ বিরতি ভেঙে সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দশম অবতার’ নামের এই সিনেমার ট্রেইলার রোববার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়। প্রায় সোয়া তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেইলারে একটি দৃশ্যে দেখা যায়-জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যকে চুম্বনরত অবস্থায়।

এছাড়া ট্রেইলারে আঁচ করা যাচ্ছে, কোনো এক ব্যক্তি নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার মনে করে একের পর এক খুন করে চলেছে। আর তাকেই খুঁজে বের করার মিশনে নামে পুলিশ কর্মকর্তা প্রবীর রায় চৌধুরী ও ইনসপেক্টর পোদ্দার। ট্রেইলারের প্রায় পুরোটাই রহস্যের চাদরে মুড়ে রাখা হয়েছে।

এর আগেও ওপার বাংলার ‘রাজকাহিনী’ সিনেমায় জয়ার অন্তরঙ্গ দৃশ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার জয়ার চুম্বন দৃশ্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে তার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করছেন, তেমনি কেউ কেউ করছেন সমালোচনা।

সিনেমায় প্রবীর রায় চৌধুরীর ভূমিকায় আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। খুনির চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

চুমু খেয়ে ফের আলোচনায় জয়া

আপডেট টাইম : ০৬:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩