ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বিয়ের ছবি দিয়ে যা বললেন পরিণীতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠাকিভাবে বিয়ের ঘোষণা দিয়েছেন পরিণীতি। পাশাপাশি বেশ কিছু বিয়ের ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— ‘সকালের নাস্তার টেবিলের প্রথম আড্ডা থেকে আমাদের হৃদয় জেনে গেছে; এই দিনটির জন্য দীর্ঘ সময় আমরা অপেক্ষা করেছি। অবশেষে আমরা মিস্টার এবং মিসেস। আমরা পরস্পরকে ছাড়া থাকতে পারতাম না। আমাদের চিরদিনের যাত্রা শুরু।’

পরিণীতি-রাঘবের বিয়ে উপলক্ষে বাহারি সাজে সেজেছিল উদয়পুর। আর ঐতিহাসিক এই শহর রাজকীয় এক বিয়ের সাক্ষী হলো। ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব পৌঁছে যান কনে পরিণীতির কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয় লীলা প্যালেসে।

সদ্য বিবাহিত দম্পতির বিয়েতে আইভরি-থিম ছিল এবং অতিথিরাও এই রঙের পোশাকে সেজেছিলেন। বিয়েতে মনীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরো ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। অন্যদিকে রাঘবের পরনে ছিল পবন সচদেবের নকশাকৃত শেরওয়ানি।

বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই বিয়েতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জাসহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন এই বিয়েতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বিয়ের ছবি দিয়ে যা বললেন পরিণীতি

আপডেট টাইম : ১২:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩