ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তানজিম সাকিবের সেই পোস্ট নিয়ে এবার মুখ খুললেন জায়েদ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৬ বার

জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন তরুণ এই পেসার। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে দেশজুড়ে। এবার এটি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) একটি শোরুম উদ্বোধন শেষে নায়ক বলেন, ফেসবুকে পোস্ট দেওয়া একেকজনের, একেক মন মানসিকতা। পোস্ট তো দেওয়া যায়। তানজিম সাকিব তো তার পোস্টের ব্যাপারে ক্লিয়ার করেছে। সে তো বলেছে, আমি নারী বিদ্বেষী না; আমার মা একজন নারী।

তিনি বলেন, আমি মনে করি, যে দেশে জননেত্রী শেখ হাসিনা, সে দেশে অন্য কিছু আমি দেখি না। এটিই সত্যি কথা। সবার রোল মডেল হওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি কাজ করছেন, নারী নেতৃত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরপরও কেউ নারী বিদ্বেষী বা নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করা সমীচীন বলে মনে করি না।

প্রসঙ্গত, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। সমালোচনার কাঠগড়ায় সাকিবকে দাঁড় করিয়েই থেমে থাকেননি নেটিজেন ও বিভিন্ন মহলের তারকারা। রীতিমতো তাকে নিষিদ্ধ করার দাবি উঠে আসে ওই পোস্টের কারণে। তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তানজিম সাকিবের সেই পোস্ট নিয়ে এবার মুখ খুললেন জায়েদ খান

আপডেট টাইম : ১১:৪৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩