ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রে যাবে না বলে আ.লীগ নেতাদের ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৭ বার

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞাতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। আমেরিকা যাবো না। আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ।\

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের আয়োজনে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এসব কথা বলেন। এসময় তার এ বক্তব্যকে সমর্থন জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে সমর্থন জানায়।

মির্জা আজম বলেন, ভয় দেখিয়ে লাভ নাই। নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপিই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

একই সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। রক্তচক্ষু আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। আওয়ামী লীগ নির্বাচনের বৈতরণী সফলতার সাথে পার হবে। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে মাঠে থাকতে হবে।

অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নির্বাচনের বিরোধিতা করলে রাজপথে বিএনপিকে মোকাবিলা করা হবে। কোনো বিদেশি শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারবে না। মার্কিন কোর্টে তাদের সন্ত্রাসী দল হিসেবে রায় দিয়েছে।

সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই মিছিল আর স্লোগানে মুখোর হয় পুরো এলাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুক্তরাষ্ট্রে যাবে না বলে আ.লীগ নেতাদের ঘোষণা

আপডেট টাইম : ১১:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩