ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সবাইকে জানিয়েই বিয়ে করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শামীম হাসান সরকার ও অহনা রহমান। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনায় এই তারকা জুটি। দুজনকে ঘিরে গুঞ্জন ছড়ায় প্রেমের সম্পর্কে রয়েছেন তারা।

যদিও শুরু থেকেই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন শামীম-অহনা। আপাতত তারা খুব ভালো বন্ধু বলে জানান।

শোনা যায়, বেশ কিছুদিন আগে অহনা ও শামীমের পরিবার একসঙ্গে দেখা করেছে, সময় কাটিয়েছে। মূলত তখন থেকেই তারা বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন ওঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শামীম বলেন, আমাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে। সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত অভিমত, সবার জানার প্রয়োজন নেই। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।

অন্যদিকে অহনার ভাষ্য, ভক্তরা আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে। আমরা বন্ধু, আমাদের পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু কোথাও কি আমরা লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা শুধুই মানুষের কল্পনা। আমরা কেউ কখনোই কোথাও লিখিনি বা বলিনি যে বিয়ে করতে যাচ্ছি।

অভিনেত্রী আরও বলেন, আমাদের কেউ কি লিখেছে বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন। এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই, আর কিছু না।

প্রসঙ্গত, সর্বশেষ ‘পকেটমার’ নাটকে একসঙ্গে দেখা গেছে শামীম-অহনাকে। এটি নির্মাণ করেছেন মোহন আহমেদ। নাটকটিতে অভিনয়ের করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই তারকা জুটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সবাইকে জানিয়েই বিয়ে করব

আপডেট টাইম : ০৫:৫৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩