ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

গ্রামের কিশোরী বুচি সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ গ্রামের কিশোরী বুচি। সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত। বুচির স্বপ্ন নায়িকা হবে। প্রতি সপ্তাহে হলে গিয়ে একটা করে সিনেমা দেখা চাই-ই তার। ঘরে আয়নার সামনে শাকিব খান, জায়েদ খান, বাপ্পীসহ প্রিয় নায়কদের ছবি সাঁটিয়ে রেখেছে সে।

বুচি একদিন জানতে পারে, ওই এলাকায় নায়ক জায়েদ খান ও নায়িকা নিঝুম রুবিনা শুটিং করতে আসছেন। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য শুটিং স্পটে ছুটে যায় বুচি। কিন্তু নিরাপত্তাকর্মীদের কারণে কাছে যেতে পারে না- এটি লিপিস্টিক সিনেমার গল্প। বুচি চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি।

পূজা চেরি বলেন, এটি তো সিনেমার গল্প। বাস্তবেও গ্রামের অনেক মেয়ের জীবনে এমন ঘটনা আছে। তারা বাংলা সিনেমা দেখার পোকা। সিনেমার রঙিন দুনিয়ার পর্দার নায়কের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন কেউ কেউ। প্রিয় তারকাকে সামনাসামনি দেখার তুমুল আগ্রহ থাকে তাদের। এই ছবিতে বুচিও এমনই একটি চরিত্র।

পূজা চেরি বলেন, একদিন এভাবেই বুচিও শহরে এসে সিনেমার আবেদনময়ী নায়িকা হয়ে ওঠে। বুচি থেকে মাধুরী হয়ে ওঠে সে।

এ সিনেমার গল্পের একাংশে সিনেমার হিরো হিসেবেই জায়েদ খানকে দেখানো হয়। এটি ছবির একটি অতিথি চরিত্র। এ বিষয়ে জায়েদ খান বলেন, এটি একটি সম্মানের চরিত্র। বড় বাজেটের একটি সিনেমায় বিশেষ অতিথি চরিত্র করা ছোট কিছু নয়। এর গল্পের মধ্যে সিনেমার একজন সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে আমাকে।

ঢাকার অদূরে আমিনবাজার এলাকায় রোববার থেকে সিনেমার এই অংশের শুটিং শুরু হয়েছে। জায়েদ খান জানান, আগামীকাল পর্যন্ত তার অংশের শুটিং হবে।

ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এ সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

গ্রামের কিশোরী বুচি সুপারস্টার জায়েদ খানের ভীষণ ভক্ত

আপডেট টাইম : ০৬:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩