ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অবশেষে জয়াকেই বেছে নিলেন সৃজিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ সময় পর ফের ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

এই নির্মাতার ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন জয়া। ইতোমধ্যে শুটিংয়ের অংশ শেষ হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

প্রায় পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজ করলেন জয়া। কেমন ছিল সেই অভিজ্ঞতা, সে বিষয়েই আনন্দবাজারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

জয়ার ভাষায়, প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক স্বত্বা।

জানা গেছে, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলী। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

সৃজিতের নন্দিত ছবি ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায় ২০১১ সালে। একই ধারায় ২০২০ সালে উপহার দিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’। এই দুটি ছবির চরিত্র ও গল্পের সূত্রেই বানাচ্ছেন ‘দশম অবতার’।

যেখানে জয়া বাদেও আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অবশেষে জয়াকেই বেছে নিলেন সৃজিত

আপডেট টাইম : ১১:০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩