ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন পলাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৪ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ছোট পর্দার এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কয়েক দিন আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গেছে তাকে। এবার জানালেন, প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন তিনি।

ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান পলাশ। মাঝে অনেক দিন তাবলিগ থেকে দূরে ছিলেন তিনি। গত ২৪ আগস্ট তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন পলাশ। সেখানে তিন দিন আল্লাহর ইবাদত বন্দেগি শেষে ২৭ তারিখে বাসায় ফেরেন এই অভিনেতা।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পলাশ জানান, আমার আগে থেকেই নিয়ত ছিল বাবা হওয়ার পর তাবলিগে যাব। আল্লাহ আমাকে কবুল করছেন, তাই যেতে পেরেছি। এ জন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই।

বর্তমানে শতাধিক সেচ্ছাসেবক কাজ করেন পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনে। অভিনেতার লক্ষ্য আগামীতে সেই সেচ্ছাসেবকদের মাঝ থেকে প্রতিমাসে ৫ জনকে নিজ উদ্যেগে তাবলিগে পাঠাবেন তিনি

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি নোয়াখালীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আমার পরিবারে তাবলিগের ঐতিহ্য আছে। সুযোগ পেলে আমিও নিজের মতো করে যাই। এবার যেখানে ছিলাম সেই এলাকায় মানুষজন ভোরে নামাজের পরেও দেখি মসজিদের সামনে ভিড় করেছেন।

পলাশ আরও বলেন, এই প্রাপ্তি আসলে একজন মানুষ হিসেবে ভীষণ শান্তির। এতে করে আমি আরও অনুপ্রেরণা পেয়েছি। এজন্য ঠিক করেছি আমার ডাকবাক্স ফাউন্ডেশনের শতাধিক ভলেন্টিয়ার থেকে প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাব।

উল্লেখ্য, সর্বশেষ ঈদুল আজহার দুটি নাটকে দেখা গেছে পলাশকে। এগুলো হলো- ‘কিডনি’ ও ‘ফিমেল থ্রি’। ঈদের সর্বাধিক সাড়া পাওয়া নাটকের তালিকায় শীর্ষে রয়েছে তার অভিনীত এই নাটকটি। ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলা চরিত্রটি তারকাখ্যাতি এনে দিয়েছে তাকে। এ ছাড়া বর্তমানে অভিনয়ের পাশাপাশি নির্মাণেও বেশ ব্যস্ত পলাশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

প্রতিমাসে পাঁচজনকে তাবলিগে পাঠাবেন পলাশ

আপডেট টাইম : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩