ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সংগীতশিল্পী রাহুল আনন্দেকে উপহার দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ১৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় পৌঁছান তিনি। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী রাতে ‘জলের গান’-এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে যান ম্যাক্রোঁ। সেখানে এই শিল্পী ও তার পরিবারের সঙ্গে ১ ঘণ্টা ৪০ মিনিট সময় কাটান তিনি।

ইমানুয়েল ম্যাক্রোঁর আগমন উপলক্ষে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়ি অপরূপ সাজে সাজানো হয়েছিল। বাড়ির উঠোন গোলাপের পাপড়ি, গাঁদা ফুল দিয়ে সজ্জিত করা হয়েছিল। রাহুল আনন্দ ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর পর জলের গানের স্টুডিও পরিদর্শন করেন ম্যাক্রোঁ। এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আনন্দঘন এ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, জলের গানের স্টুডিওতে বসে আছেন ম্যাক্রোঁ। বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে নিয়ে তাকে ব্যাখ্যা করছেন। কখনো বাজিয়ে শুনাচ্ছেন। এরপর লালনের গান গেয়ে শোনান রাহুল আনন্দ। তারপর রাহুল আনন্দ কণ্ঠে তুলেন ‘আমি বাংলায় গান গাই’ শিরোনামের গানটি।

ইমানুয়েল ম্যাক্রোঁ রাহুল আনন্দকে একটি কলম উপহার দিয়েছেন। এ বিষয়ে শিল্পী বলেন— ‘ফরাসী দেশের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দেয়া সুন্দরতম উপহার একটা কলম! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেন এই কলম দিয়ে গান ও কবিতা লিখি, লিখি প্রকৃতি ও প্রাণের কথা; একদিন উনি সেই গান শুনবেন!’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সংগীতশিল্পী রাহুল আনন্দেকে উপহার দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:৫৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩