ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দেওয়ার গুঞ্জন সামান্থার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু যখন অভিনয় দিয়ে তার ভক্তদের মাতিয়ে রেখেছেন, ঠিক এমন সময় মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে— খুব শিগগির রাজনীতিতে যোগ দিচ্ছেন এ হার্টথ্রব নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে জানা যায়, কিছু দিন আগে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সামান্থা। তার রেশ না কাটতেই এখন রাজনীতি নিয়ে আলোচনায় তিনি।

সর্বশেষ খুশি সিনেমায় অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তেলেগু এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে ওই রাজ্যের গরিব কৃষকদের পাশে দাঁড়াতেও দেখা গেছে সামান্থাকে।

ওই রাজ্যের হাতে বোনা সুতির পোশাক ও শাড়ি প্রমোট করতেও দেখা গেছে অভিনেত্রীকে। এ ছাড়া তেলেঙ্গানা সরকারের বিভিন্ন কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে সামান্থাকে।

আর তাই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে মিডিয়ায়। এদিকে নায়িকা বিদেশ থেকে কেবলই বিরল রোগ মায়োসাইটিসের চিকিৎসা করে ভারতে ফিরেছেন। শারীরিক অবস্থা পুরোপুরি এখনো সুস্থ নয় তার। অভিনয় ক্যারিয়ারে তাকালে এখনো বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে দক্ষিণী এই স্টারের।

অভিনয় ক্যারিয়ার, শারীরিক অসুস্থতা সামলিয়ে আবার রাজনীতিতে কীভাবে সময় দেবেন অভিনেত্রী, তা এখনো প্রশ্নবিদ্ধ। তাই নেটিজেন আর সামান্থা ভক্তরা মনে করছেন, সঠিক সময়েই জানা যাবে, কোন দিকে মন দেবেন লাস্যময়ী এ দক্ষিণী অভিনেত্রী?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

অভিনয় ছেড়ে রাজনীতিতে পা দেওয়ার গুঞ্জন সামান্থার

আপডেট টাইম : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩