ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ছেলেকে টিভি, ভিডিওর থেকে দূরে রাখেন কোয়েল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। রঞ্জিত কন্যাকে বেশ পছন্দ করেন ভক্ত-অনুরাগীরা। কারণ ক্যারিয়ারে কখনোই বিতর্ক জড়ায়নি তার নামের পাশে।

যদিও বর্তমানে পর্দায় খুব একটা দেখে মেলে না কোয়েলের। সন্তান জন্মের পর কাজের সংখ্যা কমিয়ে ফেলেছেন। বেছে কয়েকটি সিনেমাই হাতে নিয়েছেন। তবুও তার জনপ্রিয়তা কমে যায়নি।

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। প্রযোজক স্বামী  নিসপাল সিং বা একমাত্র ছেলে কবীরকে নিয়েও খুব একটা কথা বলেন না মিডিয়ার সামনে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পরিবারের ছবি খুব একটা প্রকাশ করেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোয়েল জানান, ছেলেকে সবসময়ই টিভি বা ভিডিওর থেকে দূরে রাখার চেষ্টা করেন তিনি। এর কারণ হিসেবে বলেন, ‘এখনকার সময়ে মানুষ নিজেদের মধ্যে গল্প-আড্ডা দিতে ভুলে যাচ্ছে। নিজেদের মধ্যে মজা করা ভুলে যাচ্ছে। সবাই এত টেকনোলজির ব্যবহার করছে। আমি যেহেতু নিজে এসব এতটা পছন্দ করি না তাই ওকে একটু দূরে রেখেছি। সব জিনিসেরই ভালো-খারাপ আছে। পরবর্তীতে যখন দরকার পড়়বে তখন অবশ্যই ও এগুলো দেখবে। তবে ব্যালেন্স রাখাটা দরকার।’

মায়ের কোনো ছবি বা ভিডিও পর্দায় দেখেছে কি না এমন প্রশ্নে কোয়েল বলেন, আমার ছবি অবশ্যই দেখেছে। সংবাদপত্রে বা কোথাও যদি বের হয় তখন। ছবি দেখলে ‘মাম্মা মাম্মা’ করতে থাকে।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালে বিবাহবার্ষিকীর দিন ঘোষণা করেন মা হতে চলার খবর। ওই বছরই ৫ মে কোয়েল-নিসপালের সংসার আলো করে আসে কবীর। বর্তমানে স্বামী-সন্তান নিয়েই সুখের সংসার এই নায়িকার।

চলতি বছরে মহানায়ক উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে কোয়েলের হাতে তুলে দেওয়া হয় মহানায়ক সম্মান। তিনি ছাড়াও এই সম্মাননা পেয়েছেন অঙ্কুশ হাজরা, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ছেলেকে টিভি, ভিডিওর থেকে দূরে রাখেন কোয়েল

আপডেট টাইম : ০৫:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩