ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ধর্ষণের অভিযোগে মার্কিন অভিনেতার যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণের অভিযোগে মার্কিন তারকা ড্যানি মাস্টারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এ রায় দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত।

ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে তিন নারী ধর্ষণের অভিযোগ দায়ের করে। ২০০৩ সালে ড্যানি তার হলিউড হিলসের বাড়িতে ডেকে নেন ২৩ বছর বয়সী এক নারীকে। সেখানে তাকে ধর্ষণ করেন। একই বছরের অক্টোবর ও ডিসেম্বরে এ ঘটনা ঘটে। সে বছরই একই বাড়িতে ২৮ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেন ড্যানি। খবর বিবিসির।

২০০১ সালেও ২৩ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেছিলেন ড্যানি। এই নারী ড্যানির সাবেক প্রেমিকা। গত মে মাসের শুনানিতে দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু ড্যানির প্রাক্তন প্রেমিকার অভিযোগ প্রমাণিত হয়নি।

দুই নারীর অভিযোগ প্রমাণিত হওয়ায় ড্যানিকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার এ মামলার রায় দেন বিচারক শার্লাইন ওমেডো।  জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্যাট সেভেন্টিস শো’-এর অভিনেতা ড্যানি মাস্টারসন তিন নারীর অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১১ সালে অভিনেত্রী বিজো ফিলিপসকে বিয়ে করেন ড্যানি। বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন বিজো। রায় শুনানোর সময়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘দ্যাট সেভেন্টিস শো’-তে অভিনয় করেন ড্যানি। ২০১৬ সাল থেকে ‘দ্য রাঞ্চ’ সিরিজে দেখা যায় তাকে। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ধর্ষণের অভিযোগে মার্কিন অভিনেতার যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩