ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আজ সালমান শাহ’র ২৭তম মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের ২৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। রহস্যজনক মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও এখনো জানা সম্ভব হয়নি এর আসল কারণ।

অপমৃত্যু নাকি হত্যাকা- এখনো রয়েছে ধোঁয়াশা। তিনি আত্মহত্যা করেছেন- এই মর্মে কয়েকবার তদন্ত সংস্থা তাদের প্রতিবেদনও দাখিল করেছে আদালতে। যদিও তার পরিবার অর্থাৎ মা নীলা চৌধুরী এখনো সালমানের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। তার মতে খুন হয়েছেন এ নায়ক। সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি।

জীবদ্দশায় মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন প্রয়াত এ অভিনেতা। তার উল্ল্যেখযোগ্য আরও কিছু সিনেমা হলো ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘বিক্ষোভ’, ‘মায়ের অধিকার’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখি’,  ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘স্বপ্নের পৃথিবী’। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আজ সালমান শাহ’র ২৭তম মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩