ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

রাজের বিপক্ষে মাঠে নামবেন পরীমণি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩৫ বার

তারকা দম্পতি রাজ-পরী এবার পরস্পরের মুখোমুখি হবেন। সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়ে তারা একে অপরের বিপরীত দলে খেলবেন।

প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে শোবিজ তারকাদের নিয়ে জমজমাট ক্রিকেট লিগ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে খেলা। আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

জানা গেছে প্রতি দলে ১০-১৫ জন শোবিজ তারকা থাকবেন। আটটি দলের নেতৃত্ব দেবেন দেশের জনপ্রিয় আটজন নির্মাতা। তারা হলেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।প্রতি দলে পুরুষ তারকাদের পাশাপাশি অংশ নেবেন নারী তারকারাও।

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন শ্যামল মাওলা ও মৌসুমী হামিদ। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন শাহনাজ খুশী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, সৌম্য জ্যোতি, নিলয় আলমগীর, দিব্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকে। শিহাব শাহীনের দলে খেলবেন আরিফিন শুভ, মিথিলা, সাফা কবির। চয়নিকা চৌধুরীর দলে পরীমণি ও তমা মির্জা। দীপংকর দীপনের দলে এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল ও জিয়াউর রোশান। রায়হান রাফীর দলে আফরান নিশো ও সিয়াম আহমেদ এবং মোস্তফা কামাল রাজের দলে শরিফুল রাজ ও মেহজাবীন। খেলার মাঠে এসব তারকাদের মুখামুখি হতে দেখা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

রাজের বিপক্ষে মাঠে নামবেন পরীমণি

আপডেট টাইম : ১১:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩