ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আয়ুষ্মানই সৌরভ, ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘দাদা’র বায়োপিকের শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। আর মাস খানেকের অপেক্ষা, তার পরই শুরু হবে শুটিং।

গত দু’বছর ধরে জল্পনা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে। ‘হচ্ছে-হবে’ করে যেন শুধুই ধোঁয়াসা ছিল এত দিন। তবে এ বার সেই ধোঁয়াসা কাটল। কাকে দেখা যাবে ‘মহারাজ’-এর চরিত্রে? এই নিয়ে নানা জল্পনা। উঠে এসেছিল বেশ কিছু তারকার নাম। যার মধ্যে সব থেকে চর্চিত ছিল রণবীর কপূরের নাম। এ ছাড়াও হৃতিক রোশনের নাম শোনা গিয়েছিল। সূত্রের খবর, এদের কেউ-ই নন, বরং ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে দেখা যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। ইতিমধ্যেই শেষ হয়েছে চিত্রনাট্য লেখার কাজ, শুটিং শুরু হবে বছরের শেষে, ডিসেম্বর মাস থেকেই।

রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত পরিচালিত এই ছবির চিত্রনাট্যের বিষয়ে বেশ সাবধানী ছিলেন সৌরভ। ছবির চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে ঘন ঘন মুম্বই ছুটতে দেখা গিয়েছিল সৌরভকে। শেষমেশ আয়ুষ্মানকেই পছন্দ নির্মাতাদের। ভারতীয় ক্রিকেটে দলের প্রাক্তন অধিনায়কের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আগামী মাস থেকেই শুরু হবে কঠোর প্রশিক্ষণ। তবে একটি জায়গা আয়ুষ্মানের মিল রয়েছে সৌরভের সঙ্গে। আয়ুষ্মান নাকি সৌরভ মতোই বাঁ-হাতি। তাই তাঁর চরিত্রকে ফুটিয়ে তোলাটা অভিনেতার ক্ষেত্রে সুবিধাজনক হবে বলেই ধরা হচ্ছে। তবে পুরোপুরি সৌরভের মতো হয়ে উঠতে অনেক প্রশিক্ষণের প্রয়োজন অভিনেতার।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কদের মধ্যে সৌরভের আগে মহেন্দ্র সিংহ ধোনি থেকে বিতর্কিত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চিত্রায়ণ হয়েছে বড় পর্দায়। দুটি ছবিই বক্স অফিসে হিট্। এ বার সৌরভের জীবনীচিত্র কি টেক্কা দিতে পারে এই দুই তারকার ছবিকে সেটাই দেখার!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আয়ুষ্মানই সৌরভ, ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘দাদা’র বায়োপিকের শুটিং

আপডেট টাইম : ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩