ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের তরুণ অভিনেত্রীদের মধ্যে বেশ সুনাম কুড়িয়েছিলেন নিশাত আরা আলভিদা। আসন্ন দিনগুলোতে অভিনয়ে নিয়মিত হওয়ার ছিল প্রবল ইচ্ছা। তবে তা আর পূরণ হলো না। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকায় নিজ বাসাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ১৯ বছর। গণমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গেছে, চার দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর শরীরে প্লাটিলেট বৃদ্ধি পাওয়ায় বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। নিজ বাসাতেই প্রাণ হারান এই অভিনেত্রী।

এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন নিশাত। সর্বশেষ অ্যাকাউন্টিং পরীক্ষাও দিয়েছিলেন। কিন্তু বাকি পরীক্ষাগুলোতে আর অংশ নেওয়া হলো না। তার মৃত্যুর পর মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিশাতের বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। এরপর অভিনয়ে পথচলা শুরু।

প্রসঙ্গত, নিশাত কাজ করেছেন বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে। দীর্ঘ দুই বছর চেষ্টার পর সম্প্রতি একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পেয়েছিলেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনেত্রীর

আপডেট টাইম : ১১:৩৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩