ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নায়কহীন ছবিতে নায়িকা দীঘি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সম্প্রতি নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি হয়েছেন চুক্তিবদ্ধ। এ বছরের নভেম্বরে ‘দেয়াল’ শিরোনামের এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে এই সিনেমায় নায়কহীন তিনি। তার বিপরীতে কোনো নায়ককে দেখা যাবে না। মূলত গল্পটাই এমন, যেখানে নায়কের প্রয়োজনও নেই।

এ প্রসঙ্গে গণমাধ্যমে দীঘি বলেন, সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বেও ছিলাম। কিন্তু পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। ভাবলাম, জীবনে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। তাই রাজি হয়েছি।

তিনি আরও বলেন, এ ধরনের গল্পে কিন্তু আমাদের এখানে কাজ খুব একটা হয় না। গল্প সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তাই এর বেশি আর কিছু জানাতে পারছি না। এখন আমি চরিত্রটির জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি।

প্রসঙ্গত, কিছুদিন আগে দীঘি শেষ করেছেন ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি চলচ্চিত্রের কাজ। সিনেমাটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপক্ষায় আছে দীঘি অভিনীত চলচ্চিত্র ‘মুজিব’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নায়কহীন ছবিতে নায়িকা দীঘি

আপডেট টাইম : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩